“রাজপথের ডালিম ভাই, আমরা তোমায় ভুলি নাই”  প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকায় শুভেচ্ছা মিছিল

স্টাফ রিপোর্টার:

“রাজপথের ডালিম ভাই, আমরা তোমায় ভুলি নাই” এমন উচ্ছ্বাসমুখর স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার রাজপথ।

বিএনপি সরকারের প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়নমুখী, জনবান্ধব ও সফল বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মোহাম্মদ শাহাবুদ্দিন সিকদার ডালিমের নেতৃত্বে রাজধানীতে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সরকারের প্রস্তাবিত বাজেটকে দেশের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে সহায়ক বলে অভিহিত করেন। এ সময় তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে এই বাজেটের কার্যকর ও সময়োপযোগী বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মিছিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সমাজের সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য। তারা প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বর্ণাঢ্য এই শুভেচ্ছা মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *