নওগাঁ প্রতিনিধি
পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে ২০জুন শনিবার ১১.২০ ঘটিকার সময় ধামইরহাট থানাধীন আমাইতারা বাজারস্থ জনৈক মোঃ শাহ জাহান আলী (২৮) পিতা- মোঃ হামিদুল ইসলাম এর মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টার দোকানের সামনে ফাঁকা জায়গায়, আমাইতাড়া, ধামইরহাট, নওগাঁ হতে মাদক ব্যবসায়ী মোঃ তুহিন (১৯) পিতা- মৃত মোশারফ হোসেন, মাতা- মৃত পপি, গ্রাম- কর্নাই, উপজেলা- ধামইরহাট, জেলা -নওগাঁকে গ্রেফতার করা হয়।
অপরদিকে ১৩.৫৫ ঘটিকায় ধামইরহাট থানাধীন দক্ষিণ চকযদু গ্রামস্হ (২ নং ওয়ার্ড পৌরসভা) মাদক দ্রব্য সেবন করা অবস্থায় আসামী ১। শ্রী রঞ্জিত মালি(৩৮) পিতা মৃত বিজয় মালী, মাতা রবি মালী সাং মঙ্গলকোঠা,
২। শ্রী সুভাষ বাস ফোড়(৩২) পিতা- মৃত গোপাল বাশফোড়,সাং-দক্ষিণ চকযদু,৩। শ্রী রঞ্জিত দাস(৩৭),পিতা- রাম জনম, মাতা- রিনা রানী, সাং দক্ষিণ চকযদু, সর্ব থানা ধামইরহাট,জেলা নওগাঁদের কে মাদক সেবনরত অবস্থায় উপকরণ সহ গ্রেফতার করে।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান হজানান, “আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা কোন হাজতে প্রেরণ করা হয়।” তিনি আরো জানান, “মাদক নিয়ে বলে ধামইরহাট থানা পুলিশ অভিযান অব্যাহত রাখবে। “