টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পাল্টা মিছিল ছাত্রদল-যুবদলের; গ্রেফতার ১

মোঃ মশিউর রহমান:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিল করেছে। আজ (২১ জুন) রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বিচ্চিরা রোডে ৮ থেকে ১০ জনের একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হারবে’ স্লোগান দেয়। প্রায় ৫ মিনিটের এ মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবিসহ একটি ব্যানার ছিল।

পুলিশের ধারণা, ছোট মনির সমর্থকরাই এই ঝটিকা মিছিল করেছে। মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম আশিকুর রহমান আশিক। আশিক টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সদর থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শহরে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলের ফুটেজ যাচাই-বাছাই করে অন্যদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *