যুগ্ম সচিব পদে পদোন্নতিতে নুসরাত সুলতানাকে বরুড়াবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃআনজার শাহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং বরুড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত সুলতানাকে বরুড়াবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

বরুড়ায় কর্মরত থাকাকালে তাঁর দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ড সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছিল। উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবায় তাঁর অবদান আজও বরুড়াবাসীর কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে তাঁর এই পদোন্নতি তাঁর কর্মদক্ষতা, যোগ্যতা ও সাফল্যের স্বীকৃতি। বরুড়াবাসী বিশ্বাস করে, নতুন দায়িত্বেও তিনি একই নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।

তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *