বরুড়ায় পুলিশের সফল অভিযানে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

রুবেল হোসেন, (কুমিল্লা)

কুমিল্লার বরুড়ায় মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে থানা পুলিশ। মাদক মামলার জিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ ঘটনাকে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের ধারাবাহিক সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বরুড়া থানা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ তারিখে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের সার্বিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) ছিম্পু বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক মামলার জিআর-১৫/২৪ নম্বর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মাহবুবুল আলম (ডাকনাম টুকু), পিতা: ছিদ্দিকুর রহমান, গ্রাম: পোমতলা, থানা: বরুড়া, জেলা: কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি পরোয়ানা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধপ্রবণতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *