আলীকদম উপজেলায় বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।


মোঃ শামীম হোসেন সিকদার বান্দরবান জেলা প্রতিনিধি ঃ
বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
​প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বন্যার্তদের হাতে তুলে দেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র, বিশিষ্ট সমাজসেবক মোঃজাবের রেজা।
​ত্রাণ বিতরণকালে জাবের রেজা বলেন, “ভয়াবহ বন্যায় আলীকদমের সাধারণ মানুষ চরম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার বন্যার্তদের সাময়িক কষ্ট লাঘব করবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।”
​ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপি নেতা আইয়ুব খান,জেলা বিএনপির সদস্য মাশুক আহমেদ,উপজেলা বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো,আব্দুল হামিদ,মনজুর,জয়নাল আবেদীন, ইউনুছ মিয়া, আবুল কালাম, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বন্যায় ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি হওয়া শতশত পরিবারের মাঝে চাল, ডাল, শুকনা খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে বন্যার্ত সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *