ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন রাতুল খান

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন তাহমিদ খান রাতুল।

গত ৫ জুলাই (রবিবার) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে চট্টগ্রাম মহানগরের আংশিক আহ্বায়ক কমিটিতে তাঁকে যুগ্ম সদস্য সচিব মনোনীত করা হয়।

কমিটিতে রশিদুল হক দিনারকে আহ্বায়ক ও আব্দুর রহমানকে সদস্য সচিব করার পাশাপাশি আরও ১৯ জনকে বিভিন্ন পদে মনোনীত করা হয়।

এদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহমিদ খান রাতুল। এ সময় তিনি বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, একটি আদর্শভিত্তিক ও গতিশীল ছাত্রসংগঠন গড়ে তোলা এবং জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “বর্তমান বাংলাদেশে যে সব ছাত্রসংগঠন রয়েছে, তার মধ্যে ছাত্রশক্তি অন্যতম একটি শক্তিশালী ছাত্ররাজনীতির প্ল্যাটফর্ম। আমরা আশা করি, ভবিষ্যতে এই সংগঠন উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্রসংগঠন হওয়ার পাশাপাশি উন্নত বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।”

তাহমিদ খান রাতুল চট্টগ্রাম মহানগরের লালখান বাজার এলাকার কৃতী সন্তান এবং ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির রেডিওলজি বিভাগের শেষ বর্ষের ছাত্র।

এর আগে তিনি জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের সংগঠক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক সংগঠন ‘স্টুডেন্টস রাইটস’-এর সভাপতি এবং ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর কেন্দ্রীয় সংগঠকের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *