
স্টাফ রিপোর্টার:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা
ধর্মপুর ইউনিয়নের বিশ্ব হাটে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ জুলাই বুধবার বিকালে স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কয়েকজনকে ত্রাণ সামগ্রী বিতরণ করে শঙ্খ নদী হয়ে স্পীড বোট হয়ে ফিরিয়ে যাওয়ার পর দীর্ঘ ৫ দিন বানভাসি এলাকার মানুষ ত্রাণ প্রত্যাশী আগত লোকজন বিশ্ব হাটে ত্রাণ সামগ্রী নিয়ে অবস্থানরত ট্রাকের উপর গিয়ে ত্রান নিয়ে কাড়াকাড়ি শুরু করলে
কার আগে কে ত্রাণ নিবে এ প্রতিযোগিতায় শত শত আগত এলাকাবাসী নারী পুরুষের ধাক্কাধাক্কির
এক পর্যায়ে ত্রাণ সামগ্রী বহন করা ট্রাক চালক অতর্কিত চালিয়ে যাওয়ার মূহুর্তে
উপরে থাকা ত্রাণ সামগ্রী কাড়াকাড়ি করা কয়েকজন লোক আহত হলেও একজনের মাথা ফেটে যায়।
এ পরিস্থিতিতে মন্ত্রীকে স্বাগত জানাতে আসা লোকজন এদিকসেদিক ছুটাছুটি করতে থাকে। নিয়মের বাইরে গিয়ে ত্রাণ সামগ্রী কেড়ে নিতে প্রতিযোগিতা শুরু হলে ত্রাণভর্তি ডাম্পার ট্রাক দ্রুত গতিতে
পালিয়ে যায়, ততক্ষণে দুই ডাম্পার থেকে
অর্ধেক ত্রাণ সামগ্রী লুটপাট হয়।
জানা গেছে বিশ্ব হাটে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করবেন বলে অত্র এলাকায়
স্বঘোষিত পাতিনেতারা প্রচার করায় সকাল থেকে শত শত নারী পুরুষ ত্রাণ
নেওয়ার আশায় অপেক্ষা করছিলেন।
বিতরণ স্থানে মন্ত্রী আসার পর তাদেরকে সাহায্যের আশ্বাস দিয়ে কয়েকজনকে ত্রাণ সামগ্রী হাতে তুলে দিয়ে রওনা দেওয়ার পর পরই এ ঘটনা ঘটে,
যে ঘটনা শুরু হয়েছিল ঐসময় ত্রাণ ভর্তি
ট্রাক পালিয়ে না গেলে পদতলিত হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ছিল,
ঘটনাস্থলে যেভাবে দেখা যায় ত্রাণ বিতরণ আয়োজনকারীরা সৃঙ্কলা মোতাবেক ত্রাণ বিতরণের উদ্যোগ না নেওয়ায় এ ঘটনার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় অনেকের অভিযোগ,এবং ঘটনাস্থলে দেখা যায় কিছু মহিলা অভিভাবক তাদের শিশু সন্তান হারিয়ে দিকবিদিক কান্নাকাটি করছেন,এ ঘটনার পূর্বে মন্ত্রী এওঁচিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করে উপজেলা পরিষদে দুপুরের খাবার শেষে বিশ্ব হাটে যাওয়ার মূহুর্তে অসংখ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বিষয়ে কথা বলেন। এসময় উপজেলায় অগনিত সংবাদ কর্মীদের দেখা মিল্লেও বিশ্ব হাটের উদ্যোশ্যে মন্ত্রী যাওয়ার সময় ২ একজন প্রিন্ট মিডিয়া কর্মী ছাড়া তেমন কাউকে দেখা না যাওয়ায় বিশ্ব হাট এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গের মুখে আলোচনা সমালোচনা করতে শোনা যায়, মন্ত্রী সেখান থেকেই বান্দরবান জেলা র উদ্দেশ্যে রওনা দেন।