Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
গাজায় ফের ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ২ ও আহত ১২ - দৈনিক স্বাধীন সংবাদ

গাজায় ফের ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ২ ও আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর আগের হামলায় আহত আরও একজন ফিলিস্তিনি পরে মারা গেছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩২৯ জন নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৯ জন আহত হয়েছেন।

এদিকে গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে। এ সময়ের হামলায় অন্তত ১ হাজার ২০৩ জন নিহত এবং ৩ হাজার ৯০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রাণহানি অব্যাহত থাকায় গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বেসামরিক মানুষের নিরাপত্তা ও যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও চাপ বাড়ছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *