মো. আব্দুল গফুর সিকদার:
‘১ বছরের সাফল্যের গৌরব, ২য় বর্ষে পদার্পণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলায় অনলাইন সংবাদমাধ্যম বাংলা জনপদের দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টায় মনপুরা উপজেলার হাজিরহাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. হাফেজ আব্দুর রহিম, ১নং মনপুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সুমন মেম্বার, মনপুরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শেখ ফরিদ, ২নং হাজিরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইলিয়াস, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মো. মনিরুল ইসলাম মনির, ১নং মনপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আব্দুল মতিন হাওলাদার, রানমেয়াজ বিটের বিট অফিসার মো. জাহিদুল ইসলাম মিলন, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মো. মতিউর রহমান নিজামী, মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মহিবুল্লাহ ইলিয়াস, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, সমাজসেবক মো. লোকমান মেম্বার এবং ভোলা চ্যানেলের মনপুরা উপজেলা প্রতিনিধি মো. মেহেদী।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলা জনপদ বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে সংবাদমাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বক্তারা আরও বলেন, সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে বাংলা জনপদ আগামী দিনেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এমন প্রত্যাশা সবার। একই সঙ্গে সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন তারা।
অনুষ্ঠান শেষে বাংলা জনপদের দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংবাদমাধ্যমটির সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।