মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণের প্রস্তুতি নিয়েছেন। আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হবেন, যেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নিজের অসুস্থতার বিষয়টি জানিয়ে সৈয়দ জহিরুল হক স্বপন বরুড়া উপজেলার সর্বস্তরের মানুষসহ সমগ্র দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা যথাযথভাবে গ্রহণ করবেন তিনি এবং শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছে পরিবার।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগের পাশাপাশি একাত্মতা প্রকাশ পায়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই অসংখ্য মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন, যা তাঁর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার এক উজ্জ্বল প্রতিফলন।
সৈয়দ জহিরুল হক স্বপনের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি বিশেষভাবে দোয়া করার আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।
মহান আল্লাহ তাআলা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং সুস্থ-সবলভাবে পরিবার ও প্রিয়জনদের মাঝে ফিরিয়ে দিন,আমিন।