ওসি জায়েদ নুরের নেতৃত্বে কোতোয়ালিতে অভিযান, সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি অভিযানিক দল আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি মো. জয়নালকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি, বিস্ফোরক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এরপর একই অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি মো. মনজুরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অভিযানে কোতোয়ালী থানার এসআই মো. আসাদুজ্জামান, এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই হেলাল হোসেন, এএসআই ইসমাইল হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়। গ্রেফতারকৃত দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *