Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সীতাকুণ্ডে বিএনপির ঘটনায় তিন অস্ত্রধারী গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

সীতাকুণ্ডে বিএনপির ঘটনায় তিন অস্ত্রধারী গ্রেপ্তার

কামরুল ইসলাম:

সীতাকুণ্ড পৌরসদর এলাকায় অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন কামরুল (৩৯), সাদেক (২৯) ও হানিফ (৩৪)।

সীতাকুণ্ড থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরবর্তীতে একটি দেশীয় একনলা কাটা বন্দুকও উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে একদল যুবক, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মো. মাসুদ আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর অভিযান শুরু করেন।

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *