কামরুল ইসলাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশীরা তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।
সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পাওয়ায় অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
এ ছাড়া কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদ নুর, ইপিজেড থানার ওসি আতিকুর রহমান, ডবলমুরিং থানার ওসি শাহিনুর, সদরঘাট থানার ওসি একেরামুল হক, চান্দগাঁও থানার ওসি মো. জসিম উদ্দিন, আকবর শাহ থানার ওসি কামরুজ্জামান এবং চকবাজার থানার ওসি মামুনসহ সিএমপির আওতাধীন সব থানার ওসি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সিএমপির বিভিন্ন থানার কর্মকর্তাদের পাশাপাশি নগরীর সেবাপ্রত্যাশী সম্মানিত নাগরিকরাও উপস্থিত ছিলেন।