Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
রূপগঞ্জে ১৮৩ বোতল ইস্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

রূপগঞ্জে ১৮৩ বোতল ইস্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৮৩ বোতল ইস্কাফসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রাকপুর গ্রামের মৃত কুতব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৫৫) এবং চাঁদপুরের মতলব থানার কলাকান্দা গ্রামের তাজুল ইসলামের ছেলে রাসেল (৩৫)। তারা বর্তমানে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকায় পৃথক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে বরাবো এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে ইস্কাফসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে রূপগঞ্জ থানা ও জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *