মোঃ সাইদুল ইসলাম:
ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ আব্দুর রহিম ও ইউপি সচিব মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ধামসোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কে এম মোঃ হোসেন রিজভী, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন (রাজু) এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ ধামসোনা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সচিবকে শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে আশুলিয়া ও ধামসোনা এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড, স্থানীয় উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।