Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মোদিকে ‘শিগগিরই’ ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে দিল্লি ছাড়লেন পেজেশকিয়ান - দৈনিক স্বাধীন সংবাদ

মোদিকে ‘শিগগিরই’ ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে দিল্লি ছাড়লেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

উদীয়মান আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক জোট ব্রিকসের সম্মেলনে অংশগ্রহণ শেষে নয়াদিল্লি ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের উদ্দেশে রওনা হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘শিগগিরই’ ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “বিদায়, প্রিয় বন্ধু। খুব শিগগিরই ইরানে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম।”

ভারতের ইরানি দূতাবাস প্রেসিডেন্ট পেজেশকিয়ানের উড়োজাহাজে ওঠা এবং নয়াদিল্লি ত্যাগের ভিডিওচিত্র প্রকাশ করেছে।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জোটের ১৮তম সম্মেলনে যোগ দিতে গত ১২ ডিসেম্বর ভারতে এসেছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সম্মেলনের অবসরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বিদায় নেওয়ার আগে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

২০২৪ সালের ২৮ জুলাই ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল পেজেশকিয়ানের প্রথম ভারত সফর।

তবে নরেন্দ্র মোদির সঙ্গে এর আগেও তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর উজবেকিস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে উভয় নেতার সাক্ষাৎ ও বৈঠক হয়।

পেজেশকিয়ানের বিদায়ের পর এক্সে দেওয়া এক বার্তায় তার সফরকে ‘বিশেষ সফর’ হিসেবে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বিশকেক থেকে দিল্লি—ফলপ্রসূ আলোচনা অব্যাহত আছে। ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তার এই সফরটি ছিল বিশেষ, কারণ প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর এবারই প্রথম ভারত সফরে এসেছেন তিনি।”

মোদি আরও বলেন, “আমরা ভারত-ইরান বন্ধুত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা বিশ্বাস করি, দীর্ঘমেয়াদি ও উভয় পক্ষের জন্য লাভজনক কৌশলের ভিত্তিতে আমাদের এগিয়ে যাওয়া উচিত। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে ভারত তার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে।”

সূত্র: আইএনএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *