Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চকরিয়া সেলুন মালিক সমিতির নির্বাচনে বিজয়ীদের ফলাফল প্রকাশ - দৈনিক স্বাধীন সংবাদ

চকরিয়া সেলুন মালিক সমিতির নির্বাচনে বিজয়ীদের ফলাফল প্রকাশ

মোহাম্মদ নজরুল ইসলাম:

চকরিয়া উপজেলা সেলুন মালিক সমিতির নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাব প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত ফলাফলের নথিতে প্রার্থীদের নাম, পদ, প্রতীক ও প্রাপ্ত ভোটের সংখ্যা উল্লেখ করা হয়েছে। ফলাফলের হিসাব অনুযায়ী, সভাপতি পদে বাবু এস তরুণ চন্দ্রশীল ‘ছাতা’ প্রতীকে ১০৮ ভোট পেয়েছেন। একই পদে খোকন সুশীল ‘চেয়ার’ প্রতীকে ৩৯ ভোট, জোহেল সুশীল (জোয়েল) ‘গোলাপ ফুল’ প্রতীকে ৪৮ ভোট এবং লিটন শীল ‘দোয়াত-কলম’ প্রতীকে ৩৫ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে বাবু নয়ন দাশ ‘কাঁচি’ প্রতীকে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিপ্লব দাশ রানা ‘ক্ষুর’ প্রতীকে পেয়েছেন ৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে সৌরভ সুশীল এবং সহ-সাধারণ সম্পাদক পদে মিটন দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে ডিপল সুশীল ‘আনারস’ প্রতীকে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তেজেন্দ্র দাশ জীবন ‘চুল কাটার মেশিন’ প্রতীকে ৫২ ভোট এবং নিতাই দে রতন ‘হেয়ার ড্রাই মেশিন’ প্রতীকে ২০ ভোট পেয়েছেন।

সহ-অর্থ সম্পাদক পদে রুবেল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পদে সজল শীল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পলাশ দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে তরুণ কান্তি শীল ‘সেফ ফোম’ প্রতীকে ১২৪ ভোট, পরিমল শীল ‘চুলের ব্রাশ’ প্রতীকে ৫৮ ভোট এবং বিদর্শন রুদ্র ‘চিরুনি’ প্রতীকে ৪০ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসাব বিবরণীতে নির্বাচন কমিটির দায়িত্বশীলদের স্বাক্ষর রয়েছে। নতুন কমিটির মাধ্যমে চকরিয়া উপজেলার সেলুন মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *