Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নারায়ণগঞ্জ সদরে সংরক্ষিত সংসদ সদস্য মাধবী মার্মার মতবিনিময় সভা - দৈনিক স্বাধীন সংবাদ

নারায়ণগঞ্জ সদরে সংরক্ষিত সংসদ সদস্য মাধবী মার্মার মতবিনিময় সভা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য (আসন-৩৩৪) অ্যাডভোকেট মাধবী মার্মা। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নারীদের অংশগ্রহণ আরও জোরদার করতে হবে।

তিনি উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন। একই সঙ্গে মাদকমুক্ত, সুশাসিত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, উপজেলা প্রশাসন সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জানান এবং সদর উপজেলার সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংসদ সদস্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *