Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, পরোয়ানা ও সন্ত্রাসবিরোধী মামলায় ১৯ জন গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, পরোয়ানা ও সন্ত্রাসবিরোধী মামলায় ১৯ জন গ্রেপ্তার

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও অভিযুক্তসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঠিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে সামারি ট্রায়ালের ১৬ জন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন—

১. মো. বাদশা (২২), পিতা—আবুল কাশেম, সাং—বাঘমারা; ২. মো. নবী হোসেন (২৬), পিতা—কালা মিয়া, সাং—বাঘমারা; ৩. আবু সালেহ বাধন (২৪), পিতা—মো. মাইন উদ্দিন, সাং—বাগমারা; ৪. মো. নবী (৩৬), পিতা—রশিদ মিয়া, সাং—পশ্চিম মহামন্দ (দাউদকান্দি, কুমিল্লা), বর্তমান সাং—পাঠানটুলী কবরস্থান আদর্শ কলোনী; ৫. রিপন (৪২), পিতা—হেলিম, সাং—গ্যাস লাইন, ০৭নং ওয়ার্ড; ৬. মো. শাহিন (৪০), পিতা—আ. রাজ্জাক, সাং—গ্যাস লাইন; ৭. মোতাহার (৪২), পিতা—মৃত মুল্লক চাঁন, সাং—মিজমিজি; ৮. মো. আমির হোসেন (৩০), পিতা—মৃত আলা উদ্দিন, সাং—কদমতলী; ৯. মো. মিলন (২৯), পিতা—জয়নাল মল্লিক, সাং—সোনা মিয়া মার্কেট; ১০. মো. মাসুদ (২৮), পিতা—মৃত আমির হোসেন, সাং—কদমতলী; ১১. জাহাঙ্গীর আলম (২২), পিতা—মৃত আলম, সাং—বিহারী ক্যাম্প; ১২. জাহিদুল ইসলাম (৩০), পিতা—আ. রশিদ, সাং—গোদনাইল মীরপাড়া; ১৩. মিন্টু (৩৫), পিতা—গোলাম হোসেন, সাং—গোদনাইল মীরপাড়া; ১৪. টিপু (৩২), পিতা—আইয়ুব আলী, সাং—গোদনাইল মীরপাড়া; ১৫. মো. রফিক (২৯), পিতা—জাকির হোসেন, সাং—গোদনাইল মীরপাড়া এবং ১৬. শ্যামল সরকার (৪৭), পিতা—মৃত চন্দ্র মোহন, সাং—চৌধুরী বাড়ী ভূইয়াপাড়া (সকলের থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ)।

এছাড়া ২০ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মাদক মামলার এই আসামি হলেন—মো. মানিক (২৮), পিতা—মৃত নুরুল ইসলাম, সাং—চিত্ররঞ্জন চৌধুরী বাড়ী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি হলেন—মো. মামুনুর রশিদ, পিতা—মো. মকবুল, সাং—আজিবপুর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

পাশাপাশি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হলেন—মো. রুবেল মিয়া ওরফে নিলয় পারভেজ রুবেল (৩৫), পিতা—মৃত রুহুল আমিন, মাতা—আসমা বেগম, সাং—মিজমিজি আব্দুল আলীরপুল, ওয়ার্ড নং—০২, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। পুলিশ জানিয়েছে, তিনি নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন ০২ নং ওয়ার্ডের যুবলীগের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত সকলকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এবং যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *