অনলাইন ডেস্ক:
রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হলের ফটকের কাছে দুটি এবং কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
একই দিন দুপুরে হাইকোর্ট এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।