নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩০০ ফিট এলাকায় পুলিশের চেকপোস্ট

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এলাকায় পুলিশের চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত এ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে তল্লাশি চালানোর পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাফিক আইনে ১১টি গাড়ির মালিকের বিরুদ্ধে জরিমানা করা হয়। এ সময় ৩ বোতল হুইস্কি ও ১টি সামুরাইসহ ৬ জনকে আটক করা হয়েছে।

চেকপোস্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), সহকারী পুলিশ সুপার (গ সার্কেল), রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ডিবির অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *