আবু সায়েদ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ নম্বর চর মোহনা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন রহিমা আক্তার নয়ন। রহিমা আক্তার নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পর রহিমা আক্তার নয়ন বলেন, নির্বাচিত হলে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চান। এলাকার উন্নয়ন, নাগরিকসেবা ও জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার পাশাপাশি ওয়ার্ডগুলোকে আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা ও প্রয়োজন অনুযায়ী কাজ করাই তার মূল লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার নারী, শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সেবার সুযোগ আরও সহজ করার বিষয়ে গুরুত্ব দেবেন। এ সময় তিনি ৩ নম্বর চর মোহনা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় পর্যায়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হওয়ায় ভোটারদের মধ্যেও নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।