মোঃ শামীম হোসেন সিকদার:
বান্দরবানের রুমা উপজেলা সদরে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজ ম্যামাচিং ও নবনিযুক্ত সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রুমা উপজেলা সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রুমা উপজেলা শাখার আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজ ম্যামাচিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক মেয়র জনাব মোঃ জাবেদ রেজা। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসাই মং, জসিম উদ্দিন তুষার, চ নু মং মার্মা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মিজ উম্মেসিং মার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রুমা উপজেলা বিএনপির সভাপতি জিংসমলিয়ান বম।
এ সময় রুমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ ইদ্রিস মিয়াসহ উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাদের দায়িত্ব পালনে সহযোগিতার কথা বলেন। পরে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজ ম্যামাচিং রুমা উপজেলায় একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রুমা উপজেলা, বান্দরবান।