মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নিয়মিত মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—সাব্বির আহমেদ শাহ আলী (৩০), আরিফুর রহমান সোহাগ (৩০), আক্তার হোসেন (৪৯), মোঃ আরিফ (৩৮) এবং মারুফ মিয়া (২৪)।
পুলিশ জানায়, ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা থানা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে পলাতক অপরাপর আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।