বিনোদন ডেস্ক:
সময় বদলে যায়, বদলে যায় সম্পর্কের সমীকরণও। কেউ পুরনো অধ্যায় পেছনে ফেলে নতুন জীবনে এগিয়ে যান। তবে পর্দার কোনো দৃশ্য, একটি ছবি কিংবা পুরনো কোনো জুটির নতুন উপস্থিতি কখনো কখনো দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় অতীতের স্মৃতিতে। দেব ও শুভশ্রীর সাম্প্রতিক কিছু ছবি ঘিরেও তৈরি হয়েছে তেমনই আলোচনা।
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীর উপস্থিতি দর্শকদের মনে করিয়ে দিয়েছে তাদের পুরনো জুটির কথা। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
এরই মধ্যে অফস্ক্রিন বেশ কিছু রোমান্টিক ছবি প্রকাশ করে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন দেব ও শুভশ্রী। ছবিগুলোতে কখনো একে অপরকে আগলে রাখতে, আবার কখনো চোখে চোখ রেখে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা গেছে তাদের। কিছু ফ্রেমে ফুটে উঠেছে মমতা, নির্ভরতা ও রোমান্টিক আবহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ তার এই ক্যাপশন প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সিনেমার চরিত্র, পুরনো স্মৃতি ও বর্তমানের ফ্রেম—সবকিছুর মিশেলে শুভশ্রীর এই বার্তা তাদের একসময়ের সম্পর্কের কথাও নতুন করে সামনে নিয়ে এসেছে।
শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, শুভশ্রীর কোলের কাছে বসে আছেন দেব। পেছন থেকে দেবের কাঁধ ও বুক জড়িয়ে ধরে রেখেছেন শুভশ্রী। দেবের পরনে সাদা স্লিভলেস গেঞ্জি এবং শুভশ্রীকে দেখা গেছে চকোলেট রঙের বডিফিট পোশাকে। শুভশ্রীর দূরে তাকিয়ে থাকা চোখ ও দেবের গম্ভীর অভিব্যক্তি ছবিটিতে তৈরি করেছে নীরব এক নাটকীয়তা।
অন্য একটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে শুয়ে থাকতে দেখা যায় শুভশ্রীকে। চোখ বন্ধ করে থাকা অভিনেত্রীর মুখে ফুটে উঠেছে নির্ভরতার আবেশ। দ