একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এ ধাপের আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের জন্য সময় দেওয়া হবে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপে মূলত তিন ধরনের শিক্ষার্থী আবেদন করতে পারবে। এগুলো হলো—

১. যারা আগে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি।

২. যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছিল, কিন্তু কোনো কারণে নির্বাচন নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি।

৩. যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছিল, কিন্তু ভুলভাবে কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে।

আবেদনের সময় শিক্ষার্থীদের কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ২৭ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টায়।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজে নির্বাচিত হয়নি, দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে তাদের অনলাইন আবেদন ফি ২২০ টাকা দিতে হবে না।

এ ধরনের শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দ নির্বাচন অথবা এডিট সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি ফল প্রকাশের পর সময়মতো নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *