অনলাইন ডেস্ক:
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তারিখ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা দূর হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের ছুটি এক দিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে। ওই দিন কোনো ছুটি থাকবে না।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় আংশিক সংশোধন আনা হয়েছে। এর আগে গত ২০ মে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল।
তবে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
ফলে বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। আর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে।