কলাবাগান বিএনপিতে কোনো গ্রুপ নেই: সাইদুর রহমান সাঈদ

নিজস্ব প্রতিবেদক:

কলাবাগান থানা বিএনপিতে কোনো গ্রুপ বা বিভেদ নেই বলে মন্তব্য করেছেন থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান সাঈদ। সম্প্রতি কয়েকজন নেতার মধ্যে ভুল বোঝাবুঝি ও মতবিরোধ দেখা দিলেও আলোচনার মাধ্যমে তা মীমাংসা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে কলাবাগান থানা জিয়া মঞ্চের সভাপতি তরিকুল ইসলাম শান্ত, বিএনপির কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কাজী মইনুদ্দিন পারভেজ এবং সংগঠনের সদস্য হাবিবুর রহমান কাজলের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিরোধ চলছিল।

পরে কলাবাগান থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান সাঈদের মধ্যস্থতায় সংশ্লিষ্টদের মধ্যে আপস-মীমাংসা হয়। এরপর থেকে তরিকুল ইসলাম শান্ত, কাজী মইনুদ্দিন পারভেজ ও হাবিবুর রহমান কাজল ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সেবায় কাজ করার বিষয়ে একমত হয়েছেন বলে জানানো হয়।

সাইদুর রহমান সাঈদ বলেন, ‘আমি যতদিন বিএনপিতে আছি, ততদিন কলাবাগান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিলেমিশে দেশের জন্য কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘দলের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে। তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।’

এ সময় ১৭ নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন সাইদুর রহমান সাঈদ। তিনি বলেন, তিনি ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *