কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

নাসির আহমেদ:

নড়াইলের কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫ দলীয় এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাবাডি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান (বিপিএম-সেবা, পিপিএম), কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি স.ম. আবু রেজাই রাব্বি কামাল, বিএনপির যুগ্ম সম্পাদক আর্মস্ট্রং এবং বিএনপি নেতা মনিরুজ্জামান মনা।

প্রতিযোগিতায় নারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে চাঁচড়ি পুরুলিয়া মহিলা দল এবং পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কালিয়া পৌরসভার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দল।

বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী ও পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *