সোনারগাঁয়ে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সোনারগাঁও থানা পুলিশের তৎপরতায় সাদিপুর ইউনিয়নের বরাব পশ্চিমপাড়া হাজী আব্দুর রহমান জামে মসজিদে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে ইয়া নবী (৩৬), পিতা—মঞ্জু মিয়া, মাতা—জাহানারা, সাং—বরাব, ইউনিয়ন—সাদিপুর, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মসজিদের অভ্যন্তরে পবিত্র আল-কোরআন নিয়ে অবমাননাকর আচরণের অভিযোগ ওঠে। ঘটনাটি মসজিদে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধারণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।

এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সকলের প্রতি অনুরোধ জানিয়েছে—কোনো ঘটনা নিয়ে গুজব বা উত্তেজনা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবেন না। আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অভিযোগ বা তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান।

শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা রক্ষায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *