পিপিএম-সেবা পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানকে সম্মানজনক পিপিএম-সেবা পদক পরিয়ে দেন।

এই মর্যাদাপূর্ণ অর্জন তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক অনন্য স্বীকৃতি। পুলিশ সুপার মহোদয়ের এই গৌরবময় অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের বিষয়। তাঁর এই সাফল্য জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ, সাহসী ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *