কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন এক নম্বর গেট মোড়ের হোটেল সিটি প্যালেসে অভিযান চালিয়ে জান্নাতুন নাঈম (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হোটেলটির দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুন নাঈম বোয়ালখালী থানার উত্তর আকুবদণ্ডী এলাকার মনসুর হেলালের স্ত্রী।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিহতের বাবা-মাকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওসি মো. কামরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।