কুষ্টিয়ার লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। পোস্টে তিনি দাবি করেন, ‘ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজন ব্যক্তি ‘ধর, ধর’ বলে তাড়া করছেন—এমন দৃশ্য দেখা গেছে।

তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে এবং এর সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা প্রতিবেদনটি প্রকাশের সময় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী বা তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *