ভিসা জটিলতায় দেরি, ওমান সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ক্রীড়া ডেস্ক:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভিসা জটিলতায় সফর পিছিয়ে যাওয়ার পর নতুন করে সিরিজের সূচিও পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। বাকি তিন ম্যাচ হবে ১৯, ২১ ও ২৩ অক্টোবর।

সিরিজ খেলতে গত শনিবার বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণে ক্রিকেটারদের যাত্রা কয়েক দিন পিছিয়ে যায়। শেষ পর্যন্ত গতকাল দলের ১০ সদস্য ওমানে পৌঁছেছেন। বাকি সদস্যরা বৃহস্পতিবার সকালে ওমানের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানানো হয়েছে।

সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে। আগের সূচিতে একটি ওয়ানডে ম্যাচ কমানো হয়েছিল। এরপর আবারও সূচিতে পরিবর্তন আনা হয়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

১৫ সদস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সল। দলে রয়েছেন—

ফরিদ হাসান ফয়সল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ ও শেখ জারিফ সিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *