দুর্গাপূজার অষ্টমীতে সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে বাজুসের পক্ষ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বাজুসের এ সিদ্ধান্তের ফলে সোমবার দেশের কোথাও স্বর্ণালংকারের দোকান ও জুয়েলারি প্রতিষ্ঠান খোলা থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *