চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে প্রাণ গেল শ্রমিক নেতা রেজাউলের

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেজাউল করীম নামে এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত রেজাউল করীম চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নম্বর পৌর কলোনির লাল মোহাম্মদের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবহন ইউনিটের সাধারণ সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকাগামী মডার্ন বাস কাউন্টারে চাকরি করতেন।

হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেজাউল করীম সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *