মনজুর আলম:
কক্সবাজারের ঈদগাঁওয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।
এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, এ দেশের সিপাহি-জনতার অসামান্য ঐক্য ও দেশপ্রেম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তাঁরা আরও বলেন, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে এবং একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।