কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৮ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সংগঠনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম (৪২), করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খোকন (৩৭), পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. তরিকুল ইসলাম (৪০), কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত আলী সোহাগ (৪০), বাজিতপুর উপজেলার পুরানগাঁও এলাকার আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মজলিশ মিয়া (৪২)।

এ ছাড়া ভৈরব পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. বাবুল মিয়া (৪৮), ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান (৫৫), ভৈরব উপজেলা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. রিয়াদ মুন্সি (২৬), নিকলী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম (৫২), মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া (৩৫), ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ঠাকুর (৩৯) এবং মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. লিটন পাশা (৪৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *