আরিফ, ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়ার শুভপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংরক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শুভপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত ফ্যামিলি কার্ডের তথ্য সংরক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য ও শুভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন।
উপজেলা বিএনপির সদস্য আইয়ুব খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শুভপুর ইউনিয়ন বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মান্নান মিয়াজি, উপজেলা যুবদলের সদস্য আজাদ, শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মুরাদ, ছাত্রদল নেতা মারুফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।