মানবদীপ্তি হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন জীবননগরের হাজী শাহজাহান মিয়া

 

নিজস্ব প্রতিবেদকঃ

​রাজধানীর ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘মানবদীপ্তি হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬’ গ্রহণ করেছেন চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জীবননগর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মা -বাবা অটো রাইস মিল লি: এর পরিচালক হাজী শাহজাহান মিয়া। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের বর্ণাঢ্য অভিষেক ও আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রধান অতিথির হাত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন। মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হকের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সম্পাদক স্বপন আহমেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি জনাব এস. এম. মজিবুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি অভিনেতা ডি এ তায়েব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি হাজী শাহজাহান মিয়া মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের আগামী দিনের পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানান এবং সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, একটি সুন্দর ও আদর্শ সমাজ বিনির্মাণে যুব সমাজের শক্তি অপরিসীম, তাই তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে দূরে রেখে দেশ ও মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা (ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটি) জাহাঙ্গীর আলম রয়েল, পারফেক্ট ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম শাহরিয়ার কবির, আল মদিনা ডেলিভারি সার্ভিসের (দুবাই) ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মোঃ মনির, সোহেল গাজী আকাশ, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ জসীম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমান রাজু এবং শেখ শাহ কামাল (শ্যামল) সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *