এস এম আকাশ আহমেদ:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিপন ফকিরের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জজ, তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী এস এম আকাশ আহমেদ রুবেল, যুবনেতা সিরাজুল ইসলাম, শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মিরধা, রাসেল ফকির, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম এবং তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ চানসহ তেলিহাটি ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।