জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (৭ জুন ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মে ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেবের নেতৃত্বে ১৮টি, নাচোল থানার এএসআই মো. ফরহাদ হোসেনের মাধ্যমে ৩টি এবং শিবগঞ্জ থানার এসআই মো. রবিউল ইসলামের মাধ্যমে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হলে তারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জনগণের জানমাল রক্ষা এবং হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি মোবাইল ফোন হারালে দ্রুত নিকটস্থ থানায় জিডি করার আহ্বান জানান তিনি। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ…

গুলশান ১ এলাকায় ‘মেসেজ পার্লার’ আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজধানীর অভিজাত এলাকা গুলশান-১ এ “মেসেজ পার্লার” নাম ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের আড়ালে অনৈতিক…

নীরবে ঝরে পড়া শৈশব : দারিদ্র্য কীভাবে প্রতি পাঁচজনের একজন শিশুকে প্রাথমিক বিদ্যালয় ছেড়ে যেতে বাধ্য করে: শরীফা হক

টাঙ্গাইল প্রতিনিধি: বৈশ্বিক শিক্ষা সংস্কার, ডিজিটাল শ্রেণিকক্ষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পাঠদান নিয়ে যখন উৎসবমুখর আলোচনা চলছে,…

দশমিনায় জমি বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ১১, স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি

এস. কিবরিয়া করিম: পটুয়াখালীর দশমিনা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে গরু চোরসহ ৬ আসামি গ্রেফতার

এন আলম রাসেল চৌধুরী: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে গরু চোরসহ বিভিন্ন মামলায়…

দেশে কি আইনের শাসন নেই? হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরেশ সাগর মাঠ প্রাঙ্গণে বাণিজ্য মেলা উদ্বোধন

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার: হাইকোর্ট বিভাগের সুস্পষ্ট নিষেধাজ্ঞার পরও বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরেশ সাগর…

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ হোসেন হ্যাপী: রবিবার সকাল ০৭.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার…

ধামরাইয়ে নারী হত্যার অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

‎‎মাসুদুর রহমান: ঢাকার ধামরাইয়ে খড় শুকানোকে কেন্দ্র করে এক নারীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং…

ঈদগাঁও থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া মালামাল উদ্ধার, চোরচক্রের ০৩ জন আসামি গ্রেফতার

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার এজাহারনামীয়, পরোয়ানাভুক্ত ০৩ জন আসামি ও…

নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী: নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং পুলিশ ও বিচার বিভাগের…