Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অবহেলিত কুতুবপুর ইউনিয়ন কে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো :মাওলানা জাকির হামিদী - দৈনিক স্বাধীন সংবাদ

অবহেলিত কুতুবপুর ইউনিয়ন কে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো :মাওলানা জাকির হামিদী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুতুবপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ মাওলানা জাকির হামেদী বলেছেন, জনগণ তাকে নির্বাচিত করলে তিনি কুতুবপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল ইউনিয়নে রূপান্তর করবেন। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জনগণ যদি আমাকে তাদের সেবার সুযোগ দেন, তাহলে কুতুবপুর ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
সংক্ষিপ্ত পরিচিতি
বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সমাজসেবক।
প্রোপাইটর, আটলান্টিক ট্রাভেল অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেড (ইউরোপ)।
স্বত্বাধিকারী, বিসমিল্লাহ ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি।
এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী (মোবাইল অ্যাক্সেসরিজ), নবাবপুর টাওয়ার, ঢাকা।
কামিল (পাস), সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা।
বি.এ. (অনার্স) ও এম.এ., জাতীয় বিশ্ববিদ্যালয়।
এলএল.বি. ও এলএল.এম., জাতীয় বিশ্ববিদ্যালয়।
সাবেক ছাত্রনেতা (ভিপি)।
মজলুম ও ফ্যাসিস্ট শক্তির দ্বারা বারবার নির্যাতিত।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, হাফেজ আবদুল হামিদ ফাউন্ডেশন।
জমিদাতা ও মোতাওয়াল্লি, বায়তুল হামিদ কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা।
প্রতিষ্ঠাতা, হাফেজা সিরাতিল মোস্তাকিম মাদ্রাসা।
প্রতিষ্ঠাতা, জাকির হামিদী ইসলামিক স্কুল (প্রস্তাবিত)।
প্রতিষ্ঠাতা সভাপতি, হিলফুল ফুজুল সমিতি।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উত্তর ভূইগড় কেন্দ্রীয় সমাজকল্যাণ পরিষদ (পঞ্চায়েত কমিটি)।
সিনিয়র সহ-সভাপতি, ভূইগড় সচেতন নাগরিক।
উপদেষ্টা, অধম্য ইচ্ছাশক্তি।
উপদেষ্টা, উত্তর ভূইগড় ঐক্য যুব সংঘ।
উপদেষ্টা, উত্তর ভূইগড় যুব সমাজকল্যাণ সোসাইটি।
সভাপতি, উত্তর ভূইগড় উন্নয়ন কমিটি।
জনসেবা, শিক্ষা বিস্তার, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে আলহাজ মাওলানা জাকির হামেদী ইতোমধ্যে কুতুবপুর ও আশপাশের এলাকায় একজন পরিচিত সমাজসেবক হিসেবে সুনাম অর্জন করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *