Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অষ্টগ্রামে নবাগত ইউএনওকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা - দৈনিক স্বাধীন সংবাদ

অষ্টগ্রামে নবাগত ইউএনওকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

এ আর সুমন:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, অষ্টগ্রাম উপজেলা শাখার নেতৃবৃন্দের পরিচিতি ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা সম্প্রসারিত ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও মর্যাদা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন। তিনি শিক্ষকদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সহযোগিতা কামনা করেন। এ সময় সমিতির সভাপতি শহিদুল হক খন্দকার, সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল ইসলাম, নির্বাহী সভাপতি তপন সরকার, নির্বাহী সম্পাদক জয়নাল আবেদীন মোল্লা, প্রচার সম্পাদক শেখ আল-আমিন, দেওঘর ইউনিয়ন সভাপতি মাসুদুল ইসলাম রানা, সদর ইউনিয়ন সভাপতি আকবর আলী, দোলনরানী সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন তাঁরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস তাঁর বক্তব্যে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান এবং এ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান রবিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *