মনিরুল ইসলাম:
রবিবার আড়াইহাজার থানা পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার মো: আসাদুর রহমান। পরে থানায় পৌঁছালে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো: আলাউদ্দীন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় এমপি নজরুল ইসলাম আজাদ থানা চত্বর, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
Post Views: 10