আনোয়ারুল কুরআন ক্যাডেট হাফিজিয়া ও মরিয়ম মহিলা  হিফজ মাদ্রাসা: আধুনিক ও দ্বীনি শিক্ষার অনন্য সমন্বয়

স্টাফ রিপোর্টার:

দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে আনোয়ারুল কুরআন ক্যাডেট হাফিজিয়া ও মরিয়ম মহিলা আন্তর্জাতিক হিফজ মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ জুনায়েদ খান জানান, শুদ্ধ উচ্চারণ, তাজবীদ ও মাখরাজ রক্ষা করে আন্তর্জাতিক মানের হাফেজ তৈরির লক্ষ্যেই তাঁদের এই প্রচেষ্টা।

মূল বৈশিষ্ট্যসমূহ:
আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়: হিফজের পাশাপাশি জাতীয় বা ক্যামব্রিজ কারিকুলামে বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে।

শুদ্ধ উচ্চারণ ও তাজবীদ: বিশ্বখ্যাত ক্বারীদের তিলাওয়াতের ধরন অনুসরণ করে আন্তর্জাতিক মানের তাজবীদ ও মাখরাজ রক্ষা করে কুরআন মুখস্থ করানো হয়। কুরআনে ওয়াকফ-ইবতিদা ও আয়াতে মুতাশাবিহাত বিষয়ভিত্তিকভাবে চিহ্নিত করে রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক।

বহুভাষিক দক্ষতা: শিক্ষার্থীদের আরবি ও ইংরেজির পাশাপাশি সুন্দর হস্তলিপি এবং সাবলীল কথোপকথনে দক্ষ করে তোলা হয়।
আনন্দদায়ক পরিবেশ: শারীরিক শাস্তি ছাড়াই সম্পূর্ণ শিশুবান্ধব পরিবেশে, শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে পাঠদান করা হয়।

বিশেষ যত্ন ও তালিম-তরবিয়ত: ফিকহ, মাসআলা-মাসায়েল, সিরাতুন্নবী এবং দৈনন্দিন সুন্নাহ অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রতিযোগিতার প্রস্তুতি: জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়।

অন্যান্য বৈশিষ্ট্য:
অভিজ্ঞ ক্বারী দ্বারা হাদরের মশক
হিফজের পাশাপাশি উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে দৈনন্দিন জরুরি মাসআলা-মাসায়েল ও নামাজ শিক্ষার ব্যবস্থা
স্বল্প সময়ের মধ্যে হিফজ সমাপ্তির প্রচেষ্টা
দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি
হিফজের প্রস্তুতির জন্য বিশেষ নাজেরা কোর্স
কোলাহলমুক্ত, নিরিবিলি ও মনোরম পরিবেশে শিক্ষাদান
প্রশস্ত ও উন্নতমানের আবাসন ব্যবস্থা
রুচিশীল ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন
সর্বোচ্চ শৃঙ্খলা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সার্বক্ষণিক শিক্ষক তত্ত্বাবধান ও বিদ্যুৎ ব্যবস্থা
প্রাথমিক চিকিৎসা সুবিধা
সীমিত আসন সংখ্যা
বিভাগসমূহ

নাজেরা, হিফজুল কুরআন এবং হিফজ রিভিশন  এই তিনটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ জুনায়েদ খান বলেন, “সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
সিলেবাস ও যোগাযোগ: সিলেবাস সংগ্রহে যোগাযোগ করা যাবে ০১৮৬৬৫৫৯৮৬৭ নম্বরে। প্রতিষ্ঠানের ঠিকানা বাবুরহাট মডেল টাউন রোড, সাবেক কমিশনার খান বাহাদুরের বাড়ির নিচতলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *