স্বাধীন বিনোদন ডেস্ক:
দেশে চলমান মৃদ শৈত্যপ্রবাহের মধ্যেও কনকনে ঠান্ডা উপেক্ষা করে সুইমিংপুলে ঝাপ দিয়েছেন ছোট পর্দা ও সিনেমার জনপ্রিয় মুখ, মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক মাধ্যমে সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গেছে, নীল আকাশের নিচে সি ভিউ হোটেলের সুইমিংপুলে উদ্দাম মেজাজে সময় কাটাচ্ছেন তিনি। গোলাপি টি-শার্ট ও রোদচশমা পরে অভিনেত্রী যেন স্রোতের সঙ্গে খেলা করছেন। ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, “আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!”।
এই ছবির প্রকাশের পর ভক্তরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মজা করে লিখেছেন, “তোমার রূপে শীত পালিয়েছে!”, আবার কেউ প্রশ্ন করেছেন, “এটা গরমের সময়ের ছবি না তো?”। সাদিয়ার এই পোস্ট একবারে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সাদিয়া আয়মান শুধুমাত্র রূপ-ফ্যাশনে নয়, অভিনয়ে ও নজর কাড়ছেন। ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে। এর পাশাপাশি গত বছর মুক্তি পাওয়া নাটক ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ এবং ‘প্লিজ গো’-য় তার অভিনয়ও প্রশংসিত হয়েছে।
ফ্যাশন ও স্টাইলের ক্ষেত্রে সাদিয়া আগেও ভক্তদের অবাক করেছেন। সম্প্রতি ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে উপস্থিত হয়ে সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই ধরনের ভিন্নধারার ছবিতে তার উপস্থিতি সবসময়ই নজরকাড়া হয়।
অভিনয় ও রূপের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজস্ব পরিচয় ও ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে নিয়মিত ছবি শেয়ার করেন সাদিয়া। ভক্তদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়া তার ফ্যানদের কাছে আরও প্রিয় করে তুলেছে।
এই শীতে সুইমিংপুলে মজা করা ছবি ও উচ্ছল মেজাজের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন সাদিয়া আয়মান। বিশেষ করে যেসব ভক্ত তার অভিনয় ও ফ্যাশন উভয় ক্ষেত্রেই মন দিয়েছেন, তাদের জন্য এই ছবিগুলো এক আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।