আশুলিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর স্লোগান

মোঃ সাইদুল ইসলাম:

আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকাল ৯:০০ ঘটিকার সময় আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে আশুলিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান নেতৃত্ব দেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব। মিছিলে নেতাকর্মীদের ঢল নামে এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন কঠোর ও উত্তপ্ত স্লোগান দেন।

মিছিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদলের আইকন হিসেবে পরিচিত নেতা জাহিদ হাসান বিকাশ, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল, বিএনপি নেতা ইলিম মাদবর, মুক্তার হোসেন মন্ডল, ডাক্তার মেহেদী এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়াও মিছিল ও সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি ও সাবেক জোসনা মেম্বারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার হরণকারী আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ আর বরদাশত করা হবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *