মনজুর আলম, ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
অদ্য ১১/০১/২০২৬ তারিখে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাস স্ট্যান্ডে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং বিভিন্ন জনকে জরিমানা করা হয়।
অবৈধ পার্কিং, ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করা ইত্যাদি অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ১৩,২০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম এবং অভিযানের সময় সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশ। মোঃ কামরুল ইসলাম বলেন, “জনসাধারণের স্বার্থে এই অভিযান চলমান থাকবে।”
এই অভিযানে জনমনে স্বস্তি বিরাজ করছে; সাধারণ মানুষ চায়, এ অভিযান নিয়মিতভাবে চলুক। অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজটের কারণে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছে।